খুঁজুন
, ,

বান্দরবানে কেএনএর গুলিতে সেনা সদস্য নিহত, আহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 March, 2023, 6:50 pm
বান্দরবানে কেএনএর গুলিতে সেনা সদস্য নিহত, আহত ২

বান্দরবানে সেনা সদস্যদের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গতকাল রোববার (১২ মার্চ) আনুমানিক দুপুর ১টায় কেএনএর সশস্ত্র সন্ত্রাসী দল সেনা সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

নিহত কর্মকর্তা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত দুই সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশে গমনকৃত দলের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনা সদস্যরা। তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে কেএনএ সন্ত্রাসীরা।

বিচ্ছিন্নতাবাদী ভাবধারায় বিশ্বাসী কেএনএ নামক সশস্ত্র সন্ত্রাসী দলটি ইতোপূর্বে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র মতো একটি জঙ্গি গোষ্ঠীকে বান্দরবানের পাহাড়ি এলাকায় অর্থের বিনিময়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে।

পাহাড়ি এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বান্দরবানের থানচি সড়ক সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সরকারের এ উন্নয়নমূলক কার্যক্রমকে প্রতিহত করার জন্য কেএনএ সন্ত্রাসী দলটি সড়ক নির্মাণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বেসামরিক ঠিকাদার, মালামাল সরবরাহকারী ও শ্রমিকদের কাছ থেকে প্রথমে চাঁদা দাবি করে, পরবর্তী সময়ে কাজ বন্ধ করার হুমকি দেয়।

কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ কাজ চলমান থাকায় কেএনএ সন্ত্রাসী দল গত ১১ মার্চ ১২ জন শ্রমিককে অপহরণ করে। তাদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হন এবং চারজন শ্রমিককে এখনও কেএনএ জিম্মি করে রেখেছে। অবশিষ্ট সাতজন শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেও তাদের সেনাবাহিনীর সড়ক নির্মাণ প্রকল্পের কাজ না করার জন্য হুমকি দেওয়া হয়। গতকাল (রোববার) কেএনএ সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বান্দরবানের তিন উপজেলায় গাড়ি চলাচল বন্ধের জন্য পরিবহন মালিক সমিতিকে হুমকি দিয়ে নোটিশ জারি করে কেএনএ। পরে যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে গতকাল (রোববার) ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

এছাড়া কেএনএর নির্যাতনে স্থানীয় বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের অনেক জনগোষ্ঠী ঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে। কেএনএ সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি, মাদকের চোরাচালান, অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের কারণে বর্তমান সরকারের বিবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড, বেসরকারি বিনিয়োগ ও পর্যটন শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব রয়েছে। কেএনএর এমন অপতৎপরতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং পার্বত্য চট্টগ্রামের বিরাজমান শান্তিশৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করছে।

আইএসপিআর জানায়, মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন বিগত ৩০ বছর ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। দেশ মাতৃকার সেবায় তার মৃত্যুতে সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

Feb2
Feb2

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2026, 7:45 pm
ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে, এখনও আছে। সরকার গঠনের একদিন পর রমজান শুরু হয়। কেউ কেউ রোজার সময় সুযোগ নিতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সুবিধা নেবে। আল্লাহর রহমতে আমরা সেটি ভালোভাবে সামাল দিয়েছি। কিন্তু রোজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার সমস্যা শুরু হয়ে গেল। ফলে তেল জ্বালানিসহ পুরো অর্থনীতির উপর চাপ তৈরি হলো। এসব দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনের সময় আমরা একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। তবে সমস্যাটা এখনও শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন, দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে পাচার করে বিদেশি পাঠিয়ে দেওয়া হয়েছে।

দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ বিশৃঙ্খলা করতে চাইছে। এরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিশৃঙ্খলা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ হবে। এতে মানুষের কর্মসংস্থান হবে। তাই বিগত দিনের মতো আমাদেরকে এক হয়ে দেশ গঠনের কাজ করতে হবে।

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2026, 3:46 pm
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করা হয়েছে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন গত বছর। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

পুরোনো নথি থেকে দেখা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2026, 3:34 pm
সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র হলো জনগণের বড় সম্পদ। সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকার সমস্যার সমাধান হবে।

লবণ চাষিদের কল্যাণে শিগগির মূল্য নির্ধারণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়।

তারেক রহমান বলেন, ‘কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগনের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।’

নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানা প্রধানমন্ত্রী।

বন্যাদুর্গত এলাকার মানুষের হাতে বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।

সফরসূচি অনুযায়ী, এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদরাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

এরপর বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেল পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি করবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারে গেলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।