খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ অক্টোবর: আজকের এই দিনের ইতিহাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ১২:১৬ পূর্বাহ্ণ
২ অক্টোবর: আজকের এই দিনের ইতিহাস

-গান্ধী

আজ ২ অক্টোবর ২০১৯, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

• আন্তর্জাতিক অহিংস দিবস ৷

• ১১৮৬ – ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।

• ১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

• ১৭৮০ – মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।

• ১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

• ১৮৬৮ – কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।

• ১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

• ১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

• ১৯৩৫ – মুসোলিনীর নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া ) আক্রমণ ঘটে।

• ১৯৪১ – জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।

• ১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

• ১৯৫৮ – ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

• ১৯৭২ – বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

• ১৯৭৭ – ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।

• ১৯৭৯ – ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।

• ১৯৮৩ – বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।

• ১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

• ১৯৯৫ – বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।

• ১৯৯৬ – মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।

• ১৯৯৬ – প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রবিাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।

• ২০০২ – তেহরানে ইরান ও কুয়েতের মধ্রে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম:

• ১৫৩৮ – চার্লস বরমেও, তিনি ছিলেন ইতালিয়ান অঙ্কবাচক ও সেন্ট।

• ১৬৯৬ – অটোমান সম্রাট প্রথম মাহমুদ জন্মগ্রহন করেন।

• ১৮৪৭ – পল ভন হিন্ডেনবার্গ, পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

• ১৮৮৯ – খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী জন্মগ্রহন করেন।

• ১৮৫২ – উইলিয়াম রামসায়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।

• ১৮৬৯ – মহাত্মা গান্ধী, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।

• ১৮৭১ – করডেল হুল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।

• ১৮৯৬ – লিয়াকত আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

• ১৯০৪ – গ্রাহাম গ্রীন, তিনি ছিলেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

• ১৯০৭ – আলেক্সান্ডার রবার্টাস টড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নী।

• ১৯১৭ – খৃস্টান ডি ডুভে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।

• ১৯৩৩ – স্যার জন বার্ট্রান্ড গার্ডন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।

• ১৯৫০ – পার্সিস খামবাট্টা, তিনি একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।

• ১৯৬৪ – ফারুক মাহফুজ আনাম, তিনি একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।

• ১৯৭৮ – আয়ুমি হামাসাকি, তিনি জাপানি কন্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

• ১৯৮৪ – মারিওন বারতোলি, তিনি ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

• ০৫৩৪ – আটালারিক, তিনি ছিলেন ইতালিয়ান রাজা।

• ১৮৫০ – সারাহ বিফফেন, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।

• ১৮৫৩ – ফ্রাঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ২৫ তম প্রধানমন্ত্রী।

• ১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা মুত্যুবরণ করেন।

• ১৯১৭ – অক্ষয়চন্দ্র সরকার, তিনি ছিলেন বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।

• ১৯২৭ – সভান্টে অগস্ট আরেনিউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।

• ১৯৪৭ – পি. ডি. অউস্পেনস্কাই, রাশিয়ান বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

• ১৯৮১ – হ্যারি গোল্ডেন, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

• ১৯৮৭ – পিটার মিডাওয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী।

• ১৯৯৬ সালে এই দিনে বুলগেরিয়ার কমিউনিস্ট যুগের পরবর্তী প্রথম প্রধানমন্ত্রী আন্দ্রেই লুখানভ নিহত হন।

• ২০০৭ – ক্রিস্টোফার ডেররিক, তিনি ছিলেন ইংরেজ লেখক ও সমালোচক।

• ২০১৩ – কারে অরনুং, তিনি ছিলেন নরওয়েজিয়ান পিয়ানোবাদক ও শিক্ষক।

 

আরো:: সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর খোজরোজ শরীফের প্রস্তুতি সভা

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।