২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাউজানের পূর্ব গুজরায় অগ্নিকান্ড, বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রাউজানের গুজরায় অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ । ৯:২৩ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে গেছে। ২৮ ডিসেম্বর শনিবার দুপুর একটার দিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুরেন্দ্র বৈদ্যের বাড়ির শম্ভু দে’র পরিবারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রবাসী প্রদীপ দে ও কৃঞ্চ দের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রবাসী প্রদীপ দে’র স্ত্রী পূর্ণিমা দে বলেন, দুপুর সাড়ে বারটার দিকে তিনি অসুস্থ স্বামী প্রদীপ দে’কে ডাক্তার দেখাতে নোয়াপাড়া পথেরহাট আসেন। এ সময় পরিবারে থাকা কৃঞ্চ দে’র স্ত্রী স্নান করতে গেলে প্রতিবেশীরা ঘরে আগুণের লেলিহান শিখা দেখতে পান।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুণের তীব্রতা বেশী থাকায় বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের আলমারিতে রক্ষিত নগদ সাত লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, প্রবাসী প্রদীপের পার্সপোর্টসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিষপত্রসহ বিশ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়।

প্রবাসী প্রদীপ দে মেয়ের বিয়ে ও ঘরের সংস্কার কাজের জন্য টাকাগুলো রেখেছিলেন। রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় প্রক্যক্ষদর্শীরা।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ওয়ার্ডের ইউপি সদস্য চন্দ্রসেনকে নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল ও অন্যান্য সরঞ্জাম প্রদান করার ঘোষণা দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন