২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ www.24ghonta.news৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪৪ হিজরি

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ । ৪:২৪ বিকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে নয় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন