২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ www.24ghonta.news৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪৪ হিজরি

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ । ১:০৭ দুপুর

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তারা জানান, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন