২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ এপ্রিল ২০২৩ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪৪ হিজরি

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ । ১২:০২ রাত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বিদেশ সফরে থাকায় গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদ উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিএফইউজের মহাসচিব দীপ আজাদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিএফইউজে সভাপতি ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান সফরে থাকবেন। এ সময় শহীদ উল আলম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন