২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ মে ২০২৩ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ের মাদক সম্রাট বুলেট ডাকাতি মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ মে, ২০২৩ । ৮:৪০ রাত

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের ১৭ মামলার আসামি মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) ডাকাতি মামলায় গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাত ১১টার দিকে উপজেলার মোটবাড়িয়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১০ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়।

মাদক সম্রাট ও ডাকাত বুলেট মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। মিরসরাই থানার এসআই সানাউল্লাহ জানান, ডাকাতি, মাদক, চুরি ছিনতাই সহ ১৭ মামলার এজাহার নামিয় আসামি মাদক সম্রাট আমির হোসেন বুলেটকে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন এর নির্দেশ মোতাবেক এক সাড়াশী অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হই।

অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মাদক সম্রাট বুলেটের বিরুদ্ধে থাকায় বোনের উপরে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছে মিরসরাই থানা পুলিশ। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। পরিশেষে গত রাতে নিজ বাড়িতে অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে কৌশলে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে গ্রেফতার করায় মিঠাছড়া ও মোটবাড়িয়া এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন