২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ মে ২০২৩ www.24ghonta.news২৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ । ৯:৪৬ রাত

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় পুকুরে ডুবে রিসবান সালেহ আরিশ (৩) ও ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে পূর্ব কাঠগড় তিনতলা মসজিদ মুছা কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিশ ও ওয়াজিহা ওই বাড়ির মো: নাছির উদ্দিন ও মো: নেজাম উদ্দিনের মেয়ে। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন বলে জানা গেছে।

তিনি জানান, পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নৌবাহিনী হাসপাতাল নিলে সেখানকার চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন