২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ মে ২০২৩ www.24ghonta.news২৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৪ হিজরি

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ । ৯:৫৯ রাত

ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃস্পতিবার (১১ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আযয়োজন করছে এই সম্মেলনটি। ‘শান্তি, সমৃদ্ধি ও স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনে অন্তত ২৫টি দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি অংশ নেবেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন