২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ মে ২০২৩ www.24ghonta.news২৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে শেয়ালের হামলায় হরিণের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ৪:৫০ বিকাল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই ইকোনমিক জোন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে মিরসরাই উপজেলা বনবিভাগ। ধারনা করা হচ্ছে শেয়ালের হামলায় হরিণটির মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১২ মে) সকাল ১০টায় ইকোনমিক জোন শিল্প পুলিশ ফাঁড়ির পাশ থেকে মৃত হরিণটি উদ্ধার করা হয়েছে।
মিরসরাই উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, খবর পেয়ে হরিণটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী কোন হিংস্র প্রাণী হরীণটিকে শিকার করেছিল বলে ধারণা করা যাচ্ছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ জানান, সুরতহাল অনুযায়ী অতিরিক্ত রক্তক্ষরণে হরিণের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন