২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ মে ২০২৩ www.24ghonta.news২৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৪ হিজরি

পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ৯:২৯ রাত

পাঁচটি শিক্ষা বোর্ডের রবিবারের (১৪ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ মে) এক অফিস আদেশে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড, চট্টগ্রাম, কুমিল্লা এবং বরিশাল শিক্ষাবোর্ডের রবিবারের মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন