২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ মে ২০২৩ www.24ghonta.news২৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৪ হিজরি

বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ১১:৫৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পষ্ট হয়ে মো.আলাউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার রাত ৮টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের জামাল উল্লাহ মেম্বার বাড়ির মো আনিসুল হক (ভোলন) এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী।

জানা যায়, সন্ধ্যায় গ্রামে একটি মুরগী ফার্মে কাজ করার সময় অসাবধানবসত বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি ওই মুরগী ফার্মে মাসিক বেতনে কর্মরত ছিলেন বলে জানা যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন