২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ মে ২০২৩ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪৪ হিজরি

বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই: জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ । ১২:৫২ দুপুর

২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভোট চুরি তত্ত্বের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ভোট চুরির ব্যাপারে বিএনপি আজও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীপুত্র।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকী আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমেও অবাধে ‘রাতের ভোট’ তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন সারাদিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক ধরনের অনিয়মের কথা বিএনপি’র নেতারাও বলেননি। সংবাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাঁদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন