২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ মে ২০২৩ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪৪ হিজরি

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ । ৮:৩০ রাত

প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার রাত ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ। তিনি জানান, সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসেছে।

এর আগে, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট-গামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

দুর্ঘটনার কারণে তদন্তে রেল বিভাগের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে কমিটির আহবায়ক করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন