২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ মে ২০২৩ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪৪ হিজরি

কণ্ঠশিল্পী নোবেল রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ । ৮:৫৪ রাত

আর্থিক প্রতারণার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নোবেলকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার সকালে নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়েছে।

গত ১৬ মে আর্থিক প্রতারণার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী নোবেলের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে নালিশি মামলা করেন। এরপর গত ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের এক লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে, তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন