২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ মে ২০২৩ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪৪ হিজরি

এ কে খান কোল্ড স্টোরেজ থেকে ৪০ লাখ টাকার জাটকা জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ মে, ২০২৩ । ১:০২ রাত

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় অবস্থিত এ কে খান কোল্ড স্টোরেজে ২০ মে (শনিবার) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে সদরঘাট থানা পুলিশকে সাথে নিয়ে এ কে খান কোল্ড স্টোরেজে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। সেখানে ম্যানেজার চন্দন দে কে হাতে নাতে আটক করা হয়। কোল্ড স্টোরেজ থেকে আনুমানিক ২৫ টন জাটকা (যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা) জব্দ করা হয়।

জব্দকৃত মাছ সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ টি প্রতিষ্ঠান, ৯ টি মাদ্রাসা ও এতিমখানা, ৩টি মন্দির এবং স্থানীয় গরিব শ্রমিকদের মধ্যে বিলি করে দয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রয় করা নিষেধ। ২৫ সে মি এর ছোট দৈর্ঘ্যের এ সকল ইলিশ আমাদের সম্পদ। এই মাছগুলো বড় হলে দেশের ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিক্রি করা সম্ভব। জাটকা সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন