২৪ ঘন্টা নিউজ
রবিবার ২১ মে ২০২৩ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ মে, ২০২৩ । ৫:৩২ সন্ধ্যা

মঙ্গলবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজযাত্রা। চলতি হজ মৌসুমে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ডেডিকেটেড ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা রুটে আর চট্টগ্রাম থেকে মদিনা রুটে চলবে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষ এবার হজ পালন করতে যাবেন। হজযাত্রীদের অসুবিধা বা হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। চট্টগ্রামের হজ ফ্লাইট ২৩ মে ভোর ৫টা থেকে শুরু হবে। ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামের হজযাত্রীদের সৌদি আরব নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন