২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ মে ২০২৩ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪৪ হিজরি

ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ১২:৪৬ রাত

ফটিকছড়ি প্রতিনিধি: “স্মার্ট ভূমিসেবা” প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।

উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি।

তিনি সোমবার সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন, মুক্তিযোদ্ধা গোলাম নূর, খায়রুল বশর, প্রাণিসম্পদ কর্নকর্তা সুচয়ন চৌধুরী, ডলার ত্রিপুরা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন