২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ মে ২০২৩ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪৪ হিজরি

এক বছর মেট্রোরেলের ভ্যাট নেবে না এনবিআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ২:২৪ দুপুর

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের এক বিশেষ আদেশে এই কর অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন হিসেবে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের কর্মঘণ্টা সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।

আদেশে আরও বলা হয়, প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার জন্য যাতায়াত খরচ কমানো দরকার।

সেই লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিল জাতীয় রাজস্ব বোর্ড।

এই আদেশ ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে কার্যকর হয়েছে বলেও বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন