২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ মে ২০২৩ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪৪ হিজরি

৮ মামলায় ইমরান খানের জামিন

শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব: ইমরান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৪:০২ বিকাল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছে দেশটির রাজধানী ইসলামাবাদের এক উগ্রবাদবিরোধী আদালত। মূলত, জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত মামলাগুলোতে তাকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানের আবেদনের শুনানির সময় আদালত ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আজ আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী ইসলামাবাদের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত মামলাগুলোতে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন ইমরান খান। গতকাল সোমবার টুইটারে তিনি বলেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।

এদিকে আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো আদালত ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে। তিনি আগের দিন (সোমবার) গ্রেফতার ঠেকাতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন