২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ মে ২০২৩ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৫ জিলকদ ১৪৪৪ হিজরি

রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া, চট্টগ্রামে আটক ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ । ৩:৫৪ বিকাল

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় একটি মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল মসলা তৈরি ও মজুতের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। একইসঙ্গে ভেজাল রংমিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়াসহ ১২ কেজি ভেজাল রঙ ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- জসিম উদ্দিন (৪০), শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে মসলা তৈরি করে বাজারজাত করে আসছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন