২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪৪ হিজরি

রোহিঙ্গা প্রত্যাবাসন : টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ । ১২:০১ দুপুর

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের তালিকা যাচাইয়ে ২য় দফায় মিয়ানমার সরকারের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে প্রতিনিধিদলটি নাফ নদী হয়ে টেকনাফ জেটিতে এসে পৌঁছায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারের কাছে যে তালিকা পাঠিয়েছিল তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।

তিনি আরও জানান, প্রতিনিধিদলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে নিয়ে আসা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন