২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ মে ২০২৩ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪৪ হিজরি

নারী দলের দায়িত্ব ছাড়ছেন সাফজয়ী কোচ ছোটন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ মে, ২০২৩ । ৬:৩২ সন্ধ্যা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন গোলাম রাব্বানী ছোটন। আগামী মাস থেকেই নারী দলের দায়িত্বে দেখা যাবে না সাফজয়ী এই কোচকে। তার অধীনে নেপালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই কোচ।

শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে ছোটন বলেন, ‘আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয় দেব বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।’

হটাৎ দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘অনেক তো করলাম। অনেক চাপ। পারিবারিক জীবন আছে। বন্ধুবান্ধব আছে। কাউকেই সময় দেওয়া হয়নি। ওদিকে মহিলা দলের ওপর সবার প্রত্যাশা বাড়ছে। আমি মনে করি, অনেক হয়েছে। এবার সরে যাই। এ কারণে আমি আর মেয়েদের কোচ হিসেবে থাকছি না।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন