২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ মে ২০২৩ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ । ১২:০১ দুপুর

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২৮ মে) ভোরে শহরের সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন, নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন