২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ মে ২০২৩ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ । ১:৩৮ দুপুর

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) ভোরে থানার ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন