২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ মে ২০২৩ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে বিস্ফোরণ : দগ্ধ মায়ের সঙ্গে চলে গেলেন দুই সন্তানও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ । ৩:৩৪ বিকাল

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। একই ঘটনায় দগ্ধ ঈমাম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩)।

রোববার (২৮ মে) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।

তিনি বলেন, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন