২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ মে ২০২৩ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাত পড়ে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ মে, ২০২৩ । ৮:৫৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় মোঃ সাহাব উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আর এক শ্রমিক আহত হলেও তার নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার দুপুর তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল সাগর উপকুলে মোঃ নুর উদ্দিন রুবেলের মালিকানাধীন ফোর স্টার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন কুমিরা ইউনিয়নের দক্ষিণ কাজী পাড়া এলাকার সুলতান আহমেদের পুত্র। তিনি ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি।

জানা যায়, পুরাতন স্ক্র্যাপ জাহাজের উপর থেকে লোহার প্লেট কাটিং করে নিচে ফেলার সময় অসাবধানতা বসত সাহাব উদ্দিনের গায়ে পড়লে সে মারাত্মক জখম হয়। এসময় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ওসি তোফায়েল আহমেদ বলেন,”আমরা শ্রমিক নিহতের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত শ্রমিক ফোর স্টার নামে একটি ইয়ার্ডে কাজ করতো। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন