২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ : চালকের মৃত্যু

চালকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ । ৭:৪৪ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর সোমবার ভোরে কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীর।

নিহতের নাম মোহাম্মদ সিরাজ (৩০)। তিনি কক্সবাজারের প্রেমখালী এলাকার মঞ্জুর রহমানের ছেলে এবং কাভার্ড ভ্যান চালক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আরফাত। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ কাভার্ড ভ্যান দুটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে এবং নিহতের মরদেহ সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন