২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ মে ২০২৩ www.24ghonta.news১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪৪ হিজরি

বাড়বকুণ্ডের ভৈরব মন্দির থেকে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ । ৭:০৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাড়বকুন্ড তীর্থধামের কাল ভৈরব মন্দিরের একটি ঘর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ভৈরব মন্দিরের পাশে একটি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া একটি লাশ দেখতে পেয়ে মন্দিরে আসা দর্শানার্থীরা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ও এস আই সাজিব ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড বাজারের পূর্বে পাহাড়ে বাড়বকুন্ড তীর্থধামের কাল ভৈরব মন্দিরের পাশে একটি ঘর থেকে এক ব্যক্তির ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন