২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২ জুন ২০২৩ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪৪ হিজরি

টিকটক অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩ । ৮:১৪ রাত

টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (২ জুন) দুপুর ২টার দিকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য বলা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ‌‌‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক একাউন্ট ফলো করুন। একই সাথে বন্ধুদের ইনভাইটেশন দিন।’

ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এছাড়া টিকটক অ্যাকাউন্টের কিউআর কোডও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।শুক্রবার বিকাল পর্যন্ত ৭১৫ জন অনুসরণ (ফলোয়ার) করেছেন। যেখানে ৫৮৯টি ‘লাইক’ পড়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন