২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ জুন ২০২৩ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪৪ হিজরি

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ জুন, ২০২৩ । ৪:৫৫ বিকাল

দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদীয় সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে।

শনিবার চূড়ান্ত এ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। সেখানে একাদশ সংসদ নির্বাচনের সীমানা বহাল রাখে বর্তমান কমিশন।

খসড়া প্রকাশের পর দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়। ৩৮টি আসনের বিপরীতে দাবি-আপত্তির আবেদন পড়েছিল শতাধিক। পরে ৩ থেকে ১৪ মে পর্যন্ত চার দিনে শুনানি শেষ করে কমিশন। কয়েকটি আসনের দাবি-আপত্তি আমলে নেয় ইসি।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছিলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য জমা পড়া আবেদনগুলো শুনানি করে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমলে নেয়া হয়েছে। অল্প কয়েকটা আসনে সীমানা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এটা গেজেট করার জন্যে ইসি সচিবালয়ে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন