২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ জুন ২০২৩ www.24ghonta.news২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১৬ জিলকদ ১৪৪৪ হিজরি

‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জুন, ২০২৩ । ২:৪৩ দুপুর

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হয়েছে।

রোববার (৪ জুন) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এ সময় চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও রেলওয়ে কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩-১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে। আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন