২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ জুন ২০২৩ www.24ghonta.news২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪৪ হিজরি

এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জুন, ২০২৩ । ১২:০৪ দুপুর

এবার নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার সকালে এ বিষয়ে হিরো আলম বলেন, “আজ দুপুর ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নিব। ”

তবে এই আসন নিয়ে তার পরিকল্পনা পরবর্তীতে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান হিরো আলম।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন