২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ www.24ghonta.news২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২০ জিলকদ ১৪৪৪ হিজরি

আনোয়ারায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ । ৩:১০ বিকাল

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) মধ্যরাতে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও দেয়াং পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪৯)। তিনি আনোয়ারা উপজেলার হাজিগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, মো. আলী একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও ডাকাতি, দস্যুতা ও মাদক ব্যবসায় জড়ান। পাহাড় এলাকায় তার একটি ডাকাত দলও একসময় ছিল। এ ছাড়া তার একটি অস্ত্রের ভান্ডারও রয়েছে।

আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান জানান, মো আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন