২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ জুন ২০২৩ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২১ জিলকদ ১৪৪৪ হিজরি

না ফেরার দেশে রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩ । ৪:২৩ বিকাল

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল এ কথা জানিয়েছেন।

আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। গতকাল রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জাসদের আ স ম আব্দুর রব অংশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমাদের সকলের দাদাভাই আর নেই। দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন।

তিনি আরও বলেন, গত ২০ মে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের ভিভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়। এর আগে তিনি শমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে আজ তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন