২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ চসিক মেয়রের হাতে ওয়াসার সাড়ে ৬ কোটি টাকার চেক

চসিক মেয়রের হাতে ওয়াসার চেক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ । ৫:৩৭ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওতায় সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ মেয়রের হাতে সাড়ে ৬ কোটি টাকার চেক দিয়েছেন ওয়াসা।

গতকাল সোমবার দুপুরে, টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের নিকট ক্ষতিপূরণের চেকটি তুলে দেন চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ চসিক ও চট্টগ্রাম ওয়াসার কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন