২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ জুন ২০২৩ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ২১ জিলকদ ১৪৪৪ হিজরি

ঢাকা-১৭ আসনে নৌকার টিকিট পেলেন আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩ । ১১:০৩ রাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। তিনি দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।

শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীও বাছাই করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন পেতে ক্ষমতাসীন দলের ফরম তুলেছিলেন মোট ২২ জন। রাজধানীর এই ‘এলিট এড়িয়া’র মনোনয়ন দৌড়ে ২১ জনকে পেছনে ফেলে নৌকার মাঝি হয়েছেন টকশোর পরিচিত মুখ আরাফাত এ রহমান।

মোহাম্মদ এ আরাফাত গত কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের পক্ষে টিভি টকশোতে জোরালো ভূমিকা পালন করে আসছেন। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। গত ১ জানুয়ারি আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান করে নেন আরাফাত।

আগামী ১৭ জুলাই এই আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ১০টায় মারা যান নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ ছিলেন। ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নম্বর ওয়ার্ড নিয়ে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন