২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ জুন ২০২৩ www.24ghonta.news২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪৪ হিজরি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ । ১১:১৪ সকাল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বেলা ১০টা ৪৭ মিনিটের দিকে কেঁপে উঠে এই সব এলাকা।

ভলকানো ডিসকোভারি নামের একটি সাইটে বলা হচ্ছে, ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৮ মাত্রার। এর উৎসস্থলের দূরত্ব সিলেট থেকে ১২ কিলোমিটার দূরে শিলচরে। যার প্রভাব বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

সোশ্যাল মিডিয়া পোস্টেও অনেক ব্যবহারকারী দুটি মৃদৃ কম্পনের কথা উল্লেখ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন