২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ জুন ২০২৩ www.24ghonta.news২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪৪ হিজরি

সাংবাদিক নাদিম খুন, সিইউজে’র সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ । ৪:১৫ বিকাল

সন্ত্রাসীদের হামলায় নিহত জামালপুর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শনিবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে তাঁকে হত্যা করিয়েছেন। সাংবাদিক নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন