২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ জুন ২০২৩ www.24ghonta.news৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৪ হিজরি

নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ । ১০:১৭ রাত

নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

তারা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) ও মোতাহার হোসেন (৩৫); দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) এবং পোরশা উপজেলার নীতপুর সোহাতী গ্রামের তছির উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিকালে খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন নিজ এলাকায় একটি আমবাগানে কাজ করছিলেন।

এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে দুজনই মারা যান। অপরদিকে ছোট মহারন্দী এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তিও বিকেলে আমবাগানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

এদিকে পোরশার নীতপুরে বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে এক কৃষক মারা গেছেন।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আজিজুল হক বিকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা গিয়ে আজিজুলের লাশ উদ্ধার করেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন