২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ জুন ২০২৩ www.24ghonta.news৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১ জিলহজ ১৪৪৪ হিজরি

বাংলাদেশে কোরবানির ঈদ কবে, জানা যাবে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ । ১০:৪৭ সকাল

পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার (১৯ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই ঈদ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরবি বছর ১৪৪৪ হিজরি সনের ১১তম মাস জিলকদের ২৯তম দিন ছিল গতকাল রোববার। আর মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এবছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে আজ সোমবার (১৯ জুন)।

গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।

আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন