২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ জুন ২০২৩ www.24ghonta.news৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৪ হিজরি

ছিনতাইকারী চক্রের ছয় নারী সদস্যকে পুলিশে দিয়েছে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ । ১২:১২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা থেকে ছিনতাইকারী চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ চক্রের সদস্যরা স্মাটকার্ড বিতরণকালে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের গলা থেকে চেইন ছিনতাই করে।

জানা গেছে, সোমবার সকালে ভাটিয়ারী এলকায় একটি দুর পাল্লার বাস কাউন্টারে এক মহিলা যাত্রীকে ঘিরে ধরে কৌশলে ওই মহিলার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতে নাতে প্রথমে দুই নারীকে আটক করা হয়। একই সময়ে আরও কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নারী ছিনতাইকারী চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করেন স্থানীয়রা। পরে আটকদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।

ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন জানান, বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণকালে একদল নারী লাইনের মধ্যে ঢুকে ধাক্কাধাক্কি করে অনেকের গলা থেকে চেইন ও মোবাইল হাতিয়ে নেয়। আটককৃত হলেন- ১. রাফিয়া বেগক(৫০) স্বামী-মৃত তাহির মিয়া ২.আসমা আক্তার(২৫) স্বামী-রাজু মিয়া ৩. রিপা আক্তার(৩০) স্বামী-বাবুল ইসলাম ৪. খাইরুন নেসা(৩২) স্বামী-হানিফ মিয়া, ৫. ফতুয়া বেগম(৪০) স্বামী-শাহ আলম ৬. মর্জিনা বেগম(৩০) স্বামী-জামাল খা। সর্ব থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। সোমবার সকালেও তারা স্কুলে গেলে দেখতে পায় সেখানে শুধু পুরুষের লাইন। সেখান সড়ে গিয়ে মহাসড়কের পাশে বাস কাউন্টারে এক মহিলার গলার চেইন চিনিয়ে নেওয়ার সময় ধরা পড়ে।

এক নারী বলেন, স্মাটকার্ড নেওয়ার সময় প্রচুর ভিড় ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা আমাকে ঘিরে ধরে। পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই। আটক ছয় নারী ছিনতাইকারীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন