২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ জুন ২০২৩ www.24ghonta.news৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ । ১:১৭ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এমন তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, কাল বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান করতে সুইজারল্যান্ডের জেনেভা যান। গত শনিবার তিনি দেশে ফেরেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন