২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ জুন ২০২৩ www.24ghonta.news৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪৪ হিজরি

৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী ভিড়েছে জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ । ৪:০১ বিকাল

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে MV-NAVIOS AMBER.

শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টায় জাহাজটি বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসেন বন্দরের পাইলট মো. মাসুদ হোসাইন। এ কাজে সহায়তা করে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগ কাণ্ডারী ২ ও ৪ সহ চারটি টাগ।

সূত্র জানায়, ইন্দানেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে পানামার পতাকাবাহী সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটি বাংলাদেশে এসেছে। এটি এ বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন