২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩০ জুন ২০২৩ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১২ জিলহজ ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ । ৪:২৯ বিকাল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মো. মুছা (৫৫) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকালে দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত মুছা ও অভিযুক্ত আব্দুল বায়েজ ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের ছেলে। দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর আব্দুল বায়েজ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, লেনদেনের একটি বিষয় নিয়ে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাইকে ছুরিকাঘাত করে ছোট ভাই পালিয়ে। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন