২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ জুলাই ২০২৩ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১৪ জিলহজ ১৪৪৪ হিজরি

৩৩৩ হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩ । ৯:০৩ রাত

হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। এতে ৩৩৩ জন যাত্রী ছিলেন। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় আসা হজযাত্রীদের স্বাগত জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন