২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ জুলাই ২০২৩ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সাথে এমিলিয়ানো মার্টিনেজের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩ । ২:৩৭ দুপুর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন।

আলাপকালে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন শেখ হাসিনা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে মার্টিনেজ বাংলাদেশে আবারও আসার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন