২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩ www.24ghonta.news২২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪৪ হিজরি

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ । ৯:১৯ সকাল

গোপালগঞ্জ সদরে ট্রাক ও আ্যম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক। তিনি জানান, রোগীসহ চারজন একটি আ্যম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন