২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ জুলাই ২০২৩ www.24ghonta.news২৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪৪ হিজরি

পরীক্ষামূলকভাবে আগারগাঁও থেকে মতিঝিল যাবে মেট্রোরেল, উদ্বোধন বিকেলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ । ১০:৩৭ সকাল

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।

কোম্পানিটি আরও জানায়, মেট্রোরেলের এ পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচলে উদ্বোধন করবেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন