২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ জুলাই ২০২৩ www.24ghonta.news২৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪৪ হিজরি

ভুটানের রাজাকে বিমানবন্দরে তথ্যমন্ত্রী’র অভ্যর্থনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ জুলাই, ২০২৩ । ৯:১০ রাত

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক রোববার (৯ জুলাই) ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে বাংলাদেশের পক্ষে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ভুটানের রাজধানী থিম্পু থেকে ব্যাংককের পথে ঢাকায় এ বিরতিতে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে রাজা ওয়াংচুক মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন